অপরাধ

বিচারপতি আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ জোহর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

আজ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে আমির হোসেন স্ত্রীসহ তিন সন্তান রেখে গেছেন।

জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবীসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা। জানাজা শেষে দেয়া হয় গার্ড অফ অনার।

জানায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান বলেন, বিচারকের দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে।

পরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের রওনা হয় মরদেহবাহী ফ্রিজার ভ্যান। দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা