অপরাধ

স্ত্রীসহ বহু খুনে কাউন্সিলর

টাঙ্গাইল প্রতিনিধি: ব্যবসায়ী তুহিন হত্যা, ছাত্রদল নেতা রেজা হত্যা, দুই যুবলীগ নেতা হত্যা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ডজনখানেক মামলার আসামি আতিকুর রহমান মোর্শেদ। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার মোর্শেদের বিরুদ্ধে এবার দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি অপহরণ করে সৈয়দ আমেনা পিংকিকে বিয়ে করেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে মামলা করেন পিংকির বাবা সৈয়দ শরিফ উদ্দিন (৫৬)। এ হত্যার বিষয়ে কোনো মামলা বা তদন্ত হয়েছিল কিনা সেই ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মোর্শেদের প্রথম স্ত্রী সুমা ওরফে মনা (৪৫), শহরের বিশ্বাসবেতকা এলাকার মুন্সী তারেক পটন (৪৯), মুন্সী তারেক পটনের স্ত্রী লিনা (৪০), সোহেল ওরফে বাবু (২৭), পারভেজ খান ওরফে রনি (৩৬), রাফসান (২৮), অন্তর সূত্রধর (২৭) এবং আয়নাল মিয়া (৪৫)।

মামলায় বাদী সৈয়দ শরিফ উদ্দিন অভিযোগ করেন, মোর্শেদের বাসার পাশে তিনি পরিবার নিয়ে বাসা ভাড়া থাকতেন। ২০১২ সালের জুন মাসে তার মেয়ে সৈয়দ আমেনা পিংকিকে মোর্শেদের লোকজন অপহরণ করে। পরে ১৭ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার গোলাম মোস্তফার মাধ্যমে মোর্শেদ পিংকিকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর জোর করে নিকাহ রেজিস্ট্রারের বালাম বই থেকে মোর্শেদ তাদের কাবিননামা ছিঁড়ে ফেলে দেয়। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়েও রয়েছে।

দুই স্ত্রী থাকায় মোর্শেদের পরিবারে মাঝে মধ্যেই ঝগড়া সৃষ্টি হয়। ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাতে ওই এলাকার এক বাসায় দাওয়াতের কথা বলে মোর্শেদ পিংকিকে নিয়ে যায়। সেখানে নিয়ে অন্য আসামিদের সহযোগিতায় মোর্শেদ পিংকিকে হত্যা করে লাশ গুম করে। এত দিন মোর্শেদের ভয়ে মামলা করতে সাহস পাননি বলে তিনি জানান।

গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ ও টাঙ্গাইল সদর থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার সামনে থেকে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ গ্রেপ্তর হন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা