অপরাধ

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মোবাইলে বলছিলেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

আদালতে দায়িত্বে অবহেলার কারণে এক এটিএসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহ নেওয়াজ ও সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) এ কে এম রাকিবুর রেজা।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। তিনি বলেন, ঘটনা জানার পর এটিএসআই সাহাব উদ্দিন, কস্টেবল আব্দুল কাদের ও আব্দুস সালামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস সাক্ষ্য দেওয়োর সময় সিনহা হত্যা মামলার ২ নম্বর আসামি টেকনাফ থানা পুলিশের বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলেন। তিনি বেশকিছুক্ষণ ধরে কয়েকজনের সঙ্গে কথা বলেন বলে আদালত সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে কোনো পুলিশ সদস্য তার হাতে মোবাইল ফোন দিয়েছেন।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এই প্রদীপ কুমার দাস। মামলার অন্য আসামিদের স্বীকারোক্তিতে উঠে এসেছে ওসি প্রদীপ কুমারই সিনহাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। সাক্ষ্য গ্রহণের মাধ্যমে গত সোমবার আলোচিত এই হত্যা মামলার বিচার কাজ শুরু হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা