অপরাধ

বরিশালে হামলার আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের ইউএনওর বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলার আসামি শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

শেখ সাইয়েদ আহমেদ দুটি মামলারই দুই নম্বর এজহারনামীয় আসামি।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক আ ন ম ইমরান খান জানিয়েছেন, শুক্রবার (২১ আগস্ট) রাতে সাইদকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফজলুল হক বলেন, শেখ সাইয়েদ বরিশালের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তাঁর বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই। আজই তাঁকে ঢাকার আদালতে পাঠানো হবে। আদালতের মাধ্যমে এই আসামিকে বরিশালে পাঠানো হবে।

এদিকে সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ ওরফে মান্নাকে আগেই তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন বোনের বাসা থেকে সাদা পোশাকধারী দুই ব্যক্তি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদকে ধরে নিয়ে যান বলে দাবি তাঁর বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ আহমেদের।

কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদের বড় ভাই শেখ মাসুদ আহমেদ দাবি করেন, তাঁর ছোট ভাই ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বোনের বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে সাদা পোশাকে আসা দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যান। তবে তাঁকে কোথায় নেয়া হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি ওই দুই ব্যক্তি।

তিনি বলেন, ঘটনার পরপরই মোহাম্মদপুর থানায় গিয়ে খোঁজ নেয়া হয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানায়ও খোঁজ নেয়া হয়েছে। তারা কেউ তাঁর ভাইকে আটক বা গ্রেফতার করেনি বলে জানিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা