অপরাধ

পাগল হয়ে যাচ্ছি, জামিন চান: পরীমনি

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনি আদালতে তার আইনজীবীকে বলেন, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আপনারা কেন আমার জামিন চাচ্ছেন না? আমার জামিন চান, আমার সঙ্গে আপনারা কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাবো? আমার কী কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন?

শনিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে শুনানির সময় পরীমনি তার আইনজীবীর নীলাঞ্জনা রিফাত সৌরভীসহ আরও অন্যান্যদের এসব কথা বলেন।

বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় ১ দিনের রিমান্ড শেষে পরীমনিকে আদালতে আনা হয়েছে। এদিন দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গত ১৯ আগস্ট তৃতীয় দফায় চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

আবেদনে বলা হয়, আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইয়ের স্বার্থে ও আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে, এজন্য তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে আসামি পক্ষের আইনজীবী মজিবুর রহমান জানিয়েছিলেন, তারা আজ পরীমনির পক্ষে জামিন আবেদন করবেন না। তবে তাকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে শুনানি হয় সে বিষয়ে একটি আবেদন করে শুনানি করবেন।

সাননিউজ/এমআর/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা