অপরাধ

পরীমনি-পিয়াসা চক্রে ৮ পেশার মানুষ

পরীমনি ও পিয়াসার মতো একশ্রেণির অভিনেত্রী-মডেলদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে আসছে গুলশান-বনানীসহ অভিজাত এলাকার প্রভাবশালী চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে ওই মডেল-অভিনেত্রীদের ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে। প্রভাবশালী চক্রটি ৮ পেশার মানুষে বেষ্টিত। এরা হলেন- শিল্পপতি, ব্যবসায়ী, নীতিনির্ধারক ব্যাংকার, রাজনীতিক, চিকিৎসক, ইন্স্যুরেন্সের কর্ণধার, বহুজাতিক প্রতিষ্ঠানের মালিক ও সাংবাদিক।

সূত্রে জানা গেছে, রিমান্ডে নায়িকা-মডেলদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে নেমে এ তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওই প্রভাবশালী চক্র ও ৮ পেশার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

মডেল-অভিনেত্রীদের গ্রেপ্তারের ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলা দায়ের হয়েছে। ১৪টি মামলার তদন্তে রয়েছে সিআইডি। পরীমনিসহ গ্রেপ্তার ৮ জনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। মডেল-অভিনেত্রীদের হেফাজত থেকে জব্দ করা ৬টি দামি গাড়ি নিয়েও তদন্ত চলছে।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও তার মামা দীপুকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব।

এদিকে মাদক মামলায় পরীমনি এবং তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপুসহ পাঁচজনকে রিমান্ড শেষে শুক্রবার আদালতে তোলা হবে। অন্য তিনজন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ ও সবুজ আলী। মাদক মামলায় তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে দ্বিতীয় দফায় দু'দিনের রিমান্ডে ছিলেন।

পরীমণিকে কারাগারে রাখার আবেদন
দ্বিতীয় দফা রিমান্ড শেষে পরীমনিকে শুক্রবার (১৩ আগস্ট) আদালতে হাজির করেছে পুলিশ। এ দিন নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। পরীমনিকে কারাগারে রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। এমনকি পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।

তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা আরও উল্লেখ করেন, রিমান্ডে পরীমণি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গোলাম মোস্তফা বলেন, মামলার অভিযোগের সঙ্গে তার (পরীমনি) জড়িত থাকার ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন।

এদিকে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেছেন। আজ দুপুর আড়াইটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

সাননিউজ/এমএইচআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা