অপরাধ

এক দম্পতিসহ ৬ ইয়াবা কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক দম্পতিসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। বুধবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রেলস্টেশন ও চকবাজার থানার কালাম কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. ইকবাল হোসেন ( ৪৬), তার স্ত্রী মোছা. শামসুন নাহার (৩৫), মো. কামাল হোসেন (৩৭) তার স্ত্রী রিনা আক্তার (২৫), মো. লিটন আহমদ (৪০) ও রিপন আহমেদ (২৮)।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, সূত্রে খবর আসে, ট্রেনযোগে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশে কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে ইকবাল হোসেন, রিনা আক্তার, লিটন আহমদ ও শামসুন নাহারকে আটক করা হয়।

পরে তদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থেকে কামাল হোসেন ও রিপন আহমদকে আটক করা হয়। আটক ইকবাল হোসেনর ভাড়া বাসা থেকে ২৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা চট্টগ্রাম থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছিল। তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা