অপরাধ

পরীমনি-রাজের প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এ দিন ঠিক করেন। পুলিশ রাতে আসামিদের আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বনানী থানায় র‍্যাবের দায়ের করা মাদক আইনের দুই মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে রাত ৯টার পর তাদের গাড়িতে করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে মাদকের মামলায় চারদিনের রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ। এছাড়া রাজের পর্নোগ্রাফির একটি মামলা আমাদের কাছে রয়েছে। সেটি তদন্তে কাজ চলছে।

পরীমনিকে মাদক সরবরাহ করতেন রাজ

চিত্রনায়িকা পরীমনির বাসায় প্রযোজক নজরুল ইসলাম রাজ মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (৪ আগস্ট) পরীমনিকে বাসা থেকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ আটকের পর বৃহস্পতিবার (৫ আগস্ট) তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ওই অভিনেতার নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনি। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এ পর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকার সিনেমা জগতে আনেন আটক হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজ।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।’

খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেফতার হওয়া মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত বলে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

পরীমনির আসরে যারা আসতেন তাদের আটক করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পরীমনির কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। তার বাসায় যারা আসতো তাদের বিষয়েও তথ্য পাওয়া গেছে। সে বিষয়ে তদন্ত চলছে।’

এর আগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমনির বাসায় অভিযানে যান র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে পরীমনি বিষয়টি সবাইকে জানান। তিনি বলেন, অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি।

তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তার পরিচিতদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বাইরে থেকে বারবার র‍্যাব তাদের পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। পরে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাসার বারান্দা দিয়ে দেখে বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেয়া হয়। এরপর র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকেন ও তল্লাশি শুরু করেন।

এছাড়া একই দিন প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে মাদক ও পর্নোগ্রাফির বিভিন্ন উপাদান জব্দ করা হয়।

গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি নিজেই। পরে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

সাননিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা