অপরাধ

৫০ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক কনস্টেবল ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে রায়পুরা পুলিশ। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোররাতে রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাদের। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সোহেল রানা (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার নায়ায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

গ্রেফতারকৃত অন্য সদস্যরা হলেন রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০), কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়ার নারায়নপুর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান ও কুমিল্লার উত্তর রামপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল রানা (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল।

পুলিশ জানায়, ভোররাতে গোপন সংবাদে রায়পুরার কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল রানা নামে একজন পুলিশের সদস্য হিসেবে জানা গেছে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল পদে দায়িত্বরত। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা