অপরাধ

৩ ভাড়াটে খুনি গ্রেপ্তার, সকালে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে ভাড়াটে খুনি গ্রুপের ৩ সদস্য অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ এদের পরিচয় জানায়নি।

বুধবার (২৮ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। এতে বিস্তারিত জানাবেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজনই ভাড়াটে খুনি। তারা টাকার বিনিময়ে এ পর্যন্ত একাধিক মানুষকে খুন করেছেন। তাদের গ্রুপের আরও সদস্য রয়েছে। বাকিদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহে গোয়েন্দা পুলিশ কাজ করছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা