অপরাধ

নোয়াখালীতে দুই ভুয়া পুলিশ আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। রোববার (২৭ জুন) বেলা ১১টায় মো. সোহাগ মৃধা (২০) নামের এক ব্যক্তিকে চাটখিল পৌরসভার বদলকোট থেকে ও দুপুর আড়াইটায় মো. হাবিবুর রহমান (২১) নামের আরেক ব্যক্তিকে বেগমগঞ্জের চৌমুহনী হকার্স মার্কেট থেকে আটক করা হয়।

আটক সোহাগ ফরিদপুরের ভাঙ্গা থানার হামিরদী গ্রামের মৃত খোকন মৃধার ছেলে এবং হাবিবুর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মো. অলিউল্লাহর ছেলে।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, বেলা ১১টায় চাটখিল পৌরসভার বদলকোট রোডের পলোয়ান বাড়ির সামনে হামিদা মার্কেটের দোকানদার আল-আমিনকে (১৯) পুলিশ পরিচয়ে ট্রেড লাইসেন্স দেখাতে বলেন মো. সোহাগ মৃধা। এরপর তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদা দাবি করেন সোহাগ। তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এদিকে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার বলেন, দুপুর আড়াই টার দিকে চৌমুহনী হকার্স মার্কেটের এক দোকানদারদেরকে লকডাউনের ভয় দেখিয়ে মো. হাবিবুর রহমান নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও কিছু জায়গায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদা দাবি করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা