অপরাধ

রাজধানীতে তিন অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় ‘অপুর দল’র অপুসহ তিন অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসব অপরাধীরা সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিংসহ মাদকসেবন ও ব্যবসায় জড়িত।

গত ১৭ জুন র‌্যাব-৪ এর একটি দল রাজধানী ঢাকার মিরপুর মডেল থাানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চাইনিজ কুড়াল, ১টি ফোল্ডিং চাকু, ১টি চাপাতি, ৫০ পিস ইয়াবা এবং নগদ ৫১০ টাকাসহ এই ৩ অপরাধীকে গ্রেফতার করেছে । আটককৃতরা হলো, মোঃ নাসির আহমেদ অপু (২৩), মোঃ হৃদয় (২১) এবং মোঃ আতিকুর রহমান (২৫)।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ইভটিজিংসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো।

এছাড়াও ঐ এলাকায় কোনো অপরিচিত লোক গেলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। এদের চলাফেরা বেপরোয়া এবং গতি খুব দ্রুত। এরা কারো কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করতো।

গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অদূর ভবিষ্যতেও এরুপ গ্রুপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-৪।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা