অপরাধ

জামিন জালিয়াতি করে আইনজীবী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের ভুয়া জামিননামা তৈরি করে জামিন জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা কোর্টের এক আইনজীবী গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৩ জুন) বিচারপতি কেএম হাফিজুল আলম ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষ এ তথ্য জানিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিয়া তারাননুম রাবেয়া মিতি আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন।

সংঘর্ষের মামলায় বগুড়ার যুবলীগ নেতা মো. আমিনুল ইসলামসহ ৩০ আসামির ভুয়া জামিননামা তৈরির ঘটনায় সিআইডির প্রতিবেদন আদালতে দাখিলের ৯ জুন হাইকোর্ট ঢাকার ও বগুড়ার দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে বুধবার ভুয়া জামিননামা তৈরির অপরাধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির থাকতে বলা হয়। এ অনুযায়ী মামলার তদন্ত পুলিশ ইন্সপেক্টর সুলতান হোসেন আদালতে হাজির হন।

চারজন হলেন, ঢাকা কোর্টের আইনজীবী রাজু আহমেদ রাজীব ও বগুড়া আদালতের আইনজীবী তানজীম আল মিসবাহ, কম্পিউটার অপারেটর মাসুদ রানা ও আইনজীবী সহকারী মো. সোহাগ।

শাহবাগ থানায় ২৮ এপ্রিল মামলাটি দায়ের হয়। পরে সোহাগ গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা