অপরাধ

পরীমনির মামলায় রিমান্ডে নাসির-অমি

নিজস্ব প্রতিবেদক: এবার নায়িকা পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে ৫ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। নাসির ও অমিকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।

মাদক মামলায় ৭ দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নাসিরউদ্দিন মাহমুদ ও অমিকে আদালতে হাজির করে। এরপর আদালতে পরীমনির মামলায় রিমান্ড আবেদনের শুনানি হয়।

আদালতে নাসিরের পক্ষে ছিলেন ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং আসাদুজ্জামান রশিদ। তারা রিমান্ডের বিরোধিতা করেন।

সরকার পক্ষে ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নতুন পিপি এনায়েত হোসেন খান। তিনি রিমান্ডের পক্ষে কথা বলেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন। এ সময় পুলিশকে আদালত বলেন, সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে।

পরীমনির অভিযোগ, গত ৮ জুন রাতে তাকে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করেছেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। গত ১৩ জুন নাসির ও অমিসহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা