অপরাধ

খাদ্য অধিদফতরের ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : আমদানি করা গম চুরির অভিযোগে খাদ্য অধিদফতরের চট্টগ্রাম সাইলোর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চারটি অফিস আদেশ জারি করা হয়।

চুরির অভিযোগে বরখাস্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামান।

খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সই করা আদেশে বলা হয়, চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের (সংযুক্তিতে খাদ্য অধিদফতরে বদলির আদেশাধীন) বিরুদ্ধে দুর্নীতির উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আমদানি করা গমের পরিমাপে গরমিল সৃষ্টির অভিযোগ প্রতীয়মান হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগ আনা হয়েছে রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এজন্য তাকেও একই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামানকেও গম নিয়ে দুর্নীতির জন্য ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা