অপরাধ

মানবপাচারের আসামি অমি

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী পরীমনির করা মামলায় গ্রেপ্তার তুহিন সিদ্দীক অমির বিরুদ্ধে মানবপাচার আইনে আরেকটি মামলা হয়েছে। এ মামলা সিআইডির তফসিলভুক্ত হওয়ায় তারাই তদন্ত করছে।

বৃহস্পতিবার (১৭ জুন) আব্দুল কাদের নামে একজন মামলাটি করেন। এ মামলার তদন্তভার নিয়ে সিআইডি শুক্রবার (১৮ জুন) অমির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩টি গাড়ি ও ১৯টি হার্ড ডিস্ক জব্দ করেছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, দক্ষিণখান থানায় বৃহস্পতিবার প্রথম প্রহরে এ মামলা হয়। মামলায় অমিসহ ওজনকে আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, আশকোনা হাজ ক্যাম্প এলাকার আয়াত আরাফাত ট্রাভেল ট্যুর সার্ভিসের মাধ্যমে দুইজনকে দুবাই পাঠানো হয় বলে মামলায় বলা হয়েছে। কিন্তু যে চাকরি ও বেতনের কথা বলা হয়েছিল, তার বদলে ভ্রমণ ভিসায় পাঠানোর ফলে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে, ঘর হতে বের হতে পারছে না। এছাড়া প্রতিষ্ঠানটি আরও দুইজনকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করেছে।

তদন্ত কর্মকর্তা জানান, অমি আশকোনার আয়াত আরাফাত ট্রাভেল ট্যুর সার্ভিসের কর্ণধার। তিনি সিঙ্গাপুর ট্রেইনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা