অপরাধ

সাভারে জোড়া খুন

নিজস্ব প্রতিবেদক : সাভারের পৃথক জায়গায় ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত দুজনের নাম ফজলুল হক (৬০) ও পারভেজ হোসেন (২৩)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ বলেছে, শনিবার বিকালে ফজলুল হক মতিঝিলে যাওয়ার জন্য মানিকগঞ্জের নিজ বাড়ি থেকে বের হন। তখন দুর্বৃত্তরা তাকে হাত বেঁধে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। লাশ ফেলে যায় বিরুলিয়ার শ্যামপুরের গোলামগ্রামে একটি নির্জন জায়গায়।

পরে স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে, পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজ হোসেন নামের (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে দুপুরে পুলিশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, কী কারণে তাদের দুজনকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।গত ২ দিন আগেও সাভারের আশুলিয়ায় ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা