অপরাধ

হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৪৫ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক আ. রহমান জানান, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে তার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি একাই তাকে হাসপাতালে নিয়ে আসনে। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেনি ভ্যানচালক আ. রহমান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, তার বাম পায়ে ৩টি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। তার পরনে ছিল কালো সোয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, তার পরিচয় সনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই গোলাম হোসেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা