অপরাধ

রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরোনিয়ামসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরোনিয়ামসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃতরা তিনজন হলেন- এ বি এম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)। রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জন ইউরেনিয়াম ব্যবসায়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বক্স, একটি রিমোট, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাঁচের পট, পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ, একটি মেটাল ছাঁকনি, একটি ক্যাটালগ, একটি জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন) জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটকরা জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করেন। তারা দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম বিক্রয় করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর শাহরিয়ার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা