অপরাধ

নাফ নদী থেকে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : টেকনাফের নাফ নদী থেকে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বি এন খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি জানান, রোববার (২২নভেম্বর) ভোরে জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানার দিকে আসার সময় একটি নৌকাকে থামানোর সংকেত দেয়া হয়। নৌকাটিতে থাকা ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে লাফিয়ে সাঁতরে মিয়ানমারের জঙ্গলের দিকে পালিয়ে যায়।

এ সময় পানিতে ভাসমান এ বস্তাটি উদ্ধার করে তল্লাশি করলে এতে ৭২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা