অপরাধ

২৫’শ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : মাত্র ২৫’শ টাকার জন্য সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে মামুন মিয়া (২৫)নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মামুন আমিনবাজার ইউনিয়নের দৌবারই গ্রামের আনছার আলীর ছেলে।

এলাকাবাসী জানান, নিহত ওই যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। শনিবার প্রতিবেশী আখিলের একটি গাড়ি মেরামত করার জন্য যন্ত্রাংশ কিনতে মামুন মিয়াকে ২,৫০০ টাকা দেন আখিল। পরে গাড়ির যন্ত্রাংশ কিনতে একটু দেরি হওয়ায় রাতে আখিল ও তার লোকজন ইলেকট্রিক মিন্ত্রী মামুন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেন। তাকে নিয়ে কাউন্দিয়ার পাঁচকানী এলাকায় যান। সেখানে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে, পালিয়ে যান।

পরে রাতেই পরিবারের সদস্যরা খবর পেয়ে মামুনকে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ২ হাজার ৫০০ টাকার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের মধ্যে জাহিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে বিভিন্ন এলাকার অভিযান চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা