অপরাধ

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলায় শিশু (৮) ধর্ষণের অভিযোগে শাহ জালাল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি বাসাবাড়িতে কাজ করেন। আর তার স্বামী গার্মেন্টসে কাজ করেন। এ কারণে তাদের দুজনকেই বাসার বাইরে থাকতে হয়। ওই শিশুকে ভুলিয়ে ভালিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। ঘটনায় শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। পরে থানা পুলিশ শাহ জালালকে গ্রেফতার করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, প্রথমে আমরা ভুক্তভোগীর মায়ের কাছে ঘটনাটি শুনি। বাবা-মা বাসায় না থাকায় ছোট বাচ্চাটিকে ভুলিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার(৪ অক্টোবর) তাকে আদালতে তুলা হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা