রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
অপরাধ

রংপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে যৌতুকের টাকা না আনায় স্ত্রী মর্জিনা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মোশারফ হোসেন নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন রংপুরের একটি আদালত। মোশারফের সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া রায়ে ২ জনের এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ বিচারক যাবিদ হোসেন এই রায় দেন।

ঘটনার পর থেকে ঘাতক স্বামী মোশারফ হোসেন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি ও ক্রোকি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। তার সহযোগী হবিবর রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা করেছে উভয়পক্ষের আইনজীবী।

সরকারপক্ষের আইনজীবী রফিক হাসনাইন জানান, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না পাওয়ায় ওই দিন রাত সাড়ে আটটার দিকে মর্জিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়

আইনজীবী রফিক জানান, শরীরে আগুন দেয়ার সময় মোশারফের আত্মীয় হবিবর রহমান মর্জিনাকে আটক করে রেখেছিল। মর্জিনার আত্মচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ অক্টোবর হাসপাতালে মারা যায় মর্জিনা।

হাসপাতালে মৃত্যুর আগে মর্জিনা জবানবন্দিতে জানিয়েছিলেন, স্বামী মোশারফ হোসেন ও তার সহযোগী হবিবর মিলে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়

এ ঘটনায় নিহত মর্জিনা খাতুনের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

আসামিপক্ষের আইনজীবী কাজী আকরাম হোসেন জানান, মোশারফ হোসেনের পরিবার চাইলে উচ্চ আদালতে আপিল করা হবে।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা