ব্যাংক লুটের চেষ্টা: যুবককে রিমান্ডে চায় পুলিশ
অপরাধ

ব্যাংক লুটের চেষ্টা: যুবককে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রাইম ব্যাংক লিমিটেডের শাখায় বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তারকৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে নাশকতা সৃষ্টির অভিযোগ বাসন থানায় মামলাটি করেন। মামলায় গ্রেপ্তারকৃত আবু বকরকে একমাত্র আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত আবু বকরকে গাজীপুরের আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

আবু বকর বাগেরহাটের মোড়েলগঞ্জের বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রাইম ব্যাংক চান্দনা চৌরাস্তা শাখায় গ্রাহকের বেশে প্রবেশ করেন আবু বকর। এক পর্যায়ে ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদ আহমেদের কক্ষে প্রবেশ করে তার ব্যাগে বোমা রয়েছে এবং এই বোমা দিয়ে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। বিষয়টি টের পেয়ে তাকে কৌশলে আটকে রেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আবু বকরকে গ্রেপ্তার ও কালো ব্যাগে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করে।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা