সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে সড়কে চালক নিহত

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার মুন্সীগঞ্জের গজারিয়াতে বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক ডিভাইডারে ধাক্কা দিয়েছে। গাড়িটির চালক আব্দুর রহিম (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে রাস্তার গাছ কাটার অভিযোগ

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত রহিম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে ছিলেন। আহত অন্যজনের নাম জানা যায়নি।

গজারিয়া হাইওয়ে পুলিশ বলছে, আব্দুর রহিম প্রাইভেটকারে নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি এসময় রোড ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গাড়িতে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন: চুরির নাটক সাজিয়ে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, নিহতের মরদেহ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা