ছবি: সংগৃহীত
সারাদেশ

সুন্দরগঞ্জে রাস্তার গাছ কাটার অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় কর্তৃপক্ষের অজান্তে সরকারি রাস্তার ১০ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সব বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজার থেকে বাবুর বাজার পর্যন্ত রাস্তার ২ ধারের আম, শিমুল, রেইট্রি, ধলীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের সরকারি রাস্তার গাছ নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অজান্তে কতিপয় ব্যক্তি সুযোগ বুঝে দক্ষিণ শ্রীপুর গ্রামের কাঠ ব্যবসায়ী বাচ্চা বৈরাগীসহ কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রয় করেন।

কাঠ ব্যবসায়ীগণ তাদের শ্রমিক দিয়ে দ্রুত সময়ে গাছ কেটে নিয়ে যায়। কাঠ ব্যবসায়ী বাচ্চা বৈরাগীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রবেশে উদারতার সুযোগ নেই

শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আযাহারুল ইসলাম (মুকুল) জানান, বিষয়টি তার জানা নেই। এলাকাবাসী বলেন, ইউনিয়নে এ ধরনের ঘটনা ঘটেছে, চেয়ারম্যান জানেন না এটা হাস্যকর।

মোবাইল ফোনে শ্রীপুর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি আমার অজান্তে করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নিকট মুঠোফোনে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা