আটককৃত পাচারকারী বাচ্চু হাওলাদার
সারাদেশ

মোংলায় হরিণের মাংসসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদারকে (৪০) আটক করেছে পুলিশ।

বাচ্চু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে ও পৌর শহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চুকে হাতেনাতে আটক করেন। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা ও পা রয়েছে।

এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারিচক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা