সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এই সময় ইটভাটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৪২

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সিরাজদীখান উপজেলার বাসাইল ও বালুচর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন এন্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ টাকা একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকস এর মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া মালিক জনি আহমেদকে ৭ লাখ টাকা, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখ টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ইটভাটা কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইউরিয়া সার কিনবে সরকার

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের জেলা শাখার পরিচালক মো.রেদোয়ান উল্লাহ, উপ-পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সিরাজদীখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো.ফজলুল করিম ও সিরাজদীখান থানার পুলিশ সদস্যরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা