ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির ভোট কাল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আগামীকাল মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন কাল

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির ৩৭০ জন ভোটারের মধ্যে ২ টি প্যানেলে ৩০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।

প্যানেল ২ টি হলো- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা নির্বাচনের প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

এছাড়া প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ খান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল হক, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আমান উল্লাহ রিপন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা আক্তার বিথী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোস্তফা, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট শশী শেখর দাস, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট হাসান দেওয়ান অংশগ্রহণ করেছেন।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনিত সভাপতি পদে অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম প্রাথী হয়েছেন।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

এছাড়া প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নাছিম আক্তার সুমন, অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জাব্বার জিলু, কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট মো. আরফান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাইলী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান সাহ্বাৎ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট অমিত বসাক অংশগ্রহণ করেছেন।

আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, এবারের নির্বাচনে আমিসহ প্যানেলে ১৫ জন আইনজীবী অন্যান্য পদে অংশগ্রহণ করেছে। ১৫ জন সকলেই যোগ্য প্রার্থী। সকলেরই বিজয় হবে, এটাই আমি আশা করি।

আরও পড়ুন: ফের বাড়লো পেঁয়াজের দাম

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলে বিজয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। বিপুল সাড়া পাচ্ছি ভোটারদের মধ্যে। আশা রাখছি, আমাদের পূর্ণ প্যানেলে বিজয় হবে।

আরও পড়ুন: কাল আ’লীগের শান্তি মিছিল

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, নির্বাচনে ৩৭০ জন আইনজীবী ভোটার ৩০ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবে। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ ২০২৪-২০২৫ সনের নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়। আগামীকাল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা