ছবি: সংগৃহীত
জাতীয়

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

আরও পড়ুন: একাদশ সংসদের মেয়াদ শেষ আজ

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

গত সংসদের মতোই এবারেও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি (জাপা)। পাশাপাশি আওয়ামী লীগে থাকলেও নির্বাচিত ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যদের বিরোধী ভূমিকায় দেখা যাবে। তাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।

আরও পড়ুন: সীমান্তে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

ক্ষমতাসীন আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

দ্বাদশ জাতীয় সংসদে ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলের থেকে স্বতন্ত্র সংসদ সদস্যের সংখ্যা ৬ গুণ বেশি।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে যান চলাচলের নির্দেশনা

সরকারপ্রধান জানিয়েছেন, জাপার পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।

রোববার (২৮ জানুয়ারি) নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের অবস্থান সরকারি দলে, নাকি বিরোধী দলে হবে, বৈঠকে তা নির্ধারণ করা হয়। বৈঠকে খোদ প্রধানমন্ত্রী স্বতন্ত্রদের এ বিষয়ে নির্দেশনা দেন। এ সময় স্বতন্ত্ররা সংরক্ষিত নারী আসনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেন।

জানা গেছে, সংসদের স্পিকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ। এ বেঞ্চের সামনের সারিতে গত জাতীয় সংসদের মতো সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সারির প্রথম আসনে বসবেন।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা আজ চতুর্থ

এর পরের আসনে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তার পরের আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে।

প্রথম সারিতে আসন পেয়েছেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ। সংসদ নেতার পেছনের সারির প্রথম আসনে বসবেন সরকারী দলের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী।

বিরোধী দলের প্রথম সারিতে বিরোধী দলীয় উপনেতার পাশের আসনটি জাপার রুহুল আমিন হাওলাদার ও তারপরের ৩ টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে।

আরও পড়ুন: ফের টানা বৃষ্টির পূর্বাভাস

অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আদেশে বলা হয়, সোমবার (২৯ জানুয়ারি) রাত ১২ টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফেনীতে অটোচালক সমীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নিরীহ ও দরিদ্র পরিবারের সন্তা...

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্ত...

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন (৩৫) নামে...

রাঙ্গাবালীতে গণভোট ও নির্বাচন বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে দিকনির্দেশনামূলক...

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন (৩৫) নামে...

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্ত...

ফেনীতে অটোচালক সমীর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নিরীহ ও দরিদ্র পরিবারের সন্তা...

চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা