সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন : ট্রাক চাপায় শ্রমিক নিহত

রোববার (২৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন : বাবা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

স্থানীয়রা জানায়, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত বিএসএফ'র এক দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ঘটনাস্থলে টুকলু নিহত হলে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে যায় এমন দাবি স্থানীয়দের। তবে এ বিষয়ে বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, আমি বিষয়টি লোকমুখে শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

আরও পড়ুন : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। খোঁজখবর নিয়ে বলতে পারব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা