সংগৃহীত
সারাদেশ

রংপুরে স্বতন্ত্র ইবতেদায়ী ঐক্যজোটের সভা

হারুন উর রশিদ সোহেল, রংপুর প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি’র রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্য এক প্রস্তুুতি সভা গতকাল নগরীর পার্কের মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: হলি গার্লস স্কুলে পিঠা উৎসব

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাস শিক্ষক ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মোখলেছুর রহমান। কুড়িগ্রাম জেলার আব্দুর রশিদ, নুরনবী আলী, সাইফুর রহমান মন্ডল, রংপুরের ওফায়েত উল্ল্যা, হাফিজুর রহমান, মেহেদী হাসান ফারুক, নীলফামারী জেলার রবিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলার আব্দুল গণি, লালমনিরহাট জেলার আলতাব হোসেন, মহসীন আলী, দিনাজপুর জেলার মাহতাব আলী, ওবায়দুল হক, আয়াতুল ইসলাম, গাইবান্ধা জেলার তৈয়বুর রহমান, রইচ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা অবহেলিত ও বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন সময় আশ্বাস-প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

তাই আগামী ৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়রণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশে সকল শিক্ষকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের নেতৃবৃন্দ ও রংপুর বিভাগের আট উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা