সংগৃহীত
সারাদেশ

কেশবপুরে মধুমেলা উদ্বোধন 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধি: যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ছুরিকাঘাতে যুবক নিহত

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসাবে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ৯ দিনব্যাপী মধুমেলার শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক

তিনি তার বক্তব্যে বলেন যে শিক্ষা অর্জন করে নিজেদের দেশের সেবায় নিয়োজিত করা যায় সেই উন্নতমানের শিক্ষা আমাদের প্রয়োজন। তিনি আরো বলেন মধুমেলা যেন নির্মল আনন্দের মেলায় পরিণত হয় এবং পরিবার পরিজন নিয়ে সকলে যেন মেলা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা পৌঁছে দিতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, মনিরামপুরের সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, যশোরের সহকারী পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

আরও পড়ুন: গৃহবধূ হত্যায় স্বামী আটক

মহাকবির জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে মধুমেলায় উন্মুক্ত মঞ্চে প্রতিদিন মহাকবির জীবনীর উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সাহিত্যিকগণ প্রতিদিন কবির সৃষ্টি, সাহিত্য ও জীবনীর উপর বিষয় ভিত্তিক আলোচনা করবেন। প্রতিদিন সন্ধ্যায় মধুমঞ্চে সংগীত পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা