সংগৃহীত ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: কনস্ট্রাকশন ওয়ার্কশপের মালামাল লুট

শনিবার (২০ জানুয়ারি) সকালে পৌরসভার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক কৃষ্ণনগর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। ঘাতক কেসমত বাবু ওরফে ক্যাসেট (২৭) কাঠাখাল আফিল মোড় এলাকার মৃত কাসেম মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর গ্রামের আফিল ডিম ফ্যাক্টরির অদূরে পৌঁছালে ক্যাসেট ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় এবং তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তৌফিককে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে, পাঠানো হয় যশোর ২৫০ শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তৌফিক।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে, নিহত ২

ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম জানান, তৌফিক আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ক্যাসেট এবং তৌফিক পরস্পর বন্ধু ছিল। তারা নেশা করতো বলে জানা গেছে। তবে তাদের মধ্যে শত্রুতা আছে কিনা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তৌফিক পেশায় ভ্যানচালক ছিল।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক ক্যাসেটের বাড়িতে নিয়মিত তৌফিক আহমেদের যাতায়াত ছিল। তৌফিক আহমেদের সাথে ক্যাসেটের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। এ বিষয়টি ক্যাসেট জানতে পারলে তৌফিক আহমেদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তার করতে পারলেই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা