ছবি: সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহ-৩ আসনে জামানত হারালেন ৭ প্রার্থী

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০ জন।

আরও পড়ুন: কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

রোববার (৭ জানুয়ারি) ৯১ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২০ হাজার ৭৭১ জন। কাস্টিং ভোটের শতকরা হার ৪৩.৭৫ শতাংশ। স্থগিতকৃত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার (১৩ জানুয়ারি)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক মিয়া জানান, কাস্টিং ভোটের ৮ ভাগের একাংশ ভোট না পাওয়ায় এ আসনে ৯ জনের মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

তারা হলেন- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ পিপলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শফিউল আলম লিংকন, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ হাসান অণু, ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, কেটলি প্রতীক ৯২২৬ ভোট, ঈগল প্রতীক পেয়েছে ২২৫০ ভোট, কাঁচি প্রতীক ৮৯৩ ভোট, লাঙ্গল প্রতীক ৩৪৯ ভোট, সোনালী আঁশ প্রতীক ১৫২ ভোট, আম প্রতীক ১১৭ ভোট, ফুলকপি প্রতীক ১০০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: ট্রাক চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

এর মধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণের আগে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। এ আসনে ৯১ টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৩২ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা