ছবি-সংগৃহীত
সারাদেশ

মোংলায় কয়লা নিয়ে কার্গো ডুবি

জেলা প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর চ্যানেলে ‌৮০০টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

আরও পড়ুন: পিকআপ-বাইক সংঘর্ষে যুবক নিহত

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়। বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা নিয়ে যশোরের নোয়াপাড়া এলাকায় যাচ্ছিল। যাওয়ার সময় ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’। এসময় জাহাজটিতে থাকা ১২ জন কর্মচারী নদীতে লাফ দিয়ে সাঁতরে তীরে ওঠেন।

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে ডুবো চরে বেঁধে তলা ফেটে যায় জাহাজটির।

আরও পড়ুন: গাঁজাসহ মাদক কারবারি আটক

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০টন কয়লা ছিল। জাহাজটি যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌছালে ডুবো চরে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। দুপুরের দিকে জোয়ার আসলে জাহাজটি ডুবে যায়। আবহাওয়া স্বাভাবিক হলে মালিক পক্ষ জাহাজটি উদ্ধারের কাজ শুরু করবেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

গড় আয়ুতে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ

গড় আয়ুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পা...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা