সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-বাইক সংঘর্ষে যুবক নিহত

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে স্থানীয় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজবাড়ীর নারুয়া বাজারে আগুন

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দাড়িয়াপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন। শরিফের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে বইছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কা, নিহত ২

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ জানান, ঘটনার দিন শরিফ মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে স্থানীয় লোকজন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা