সারাদেশ

চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে সজিব গাজী (১৯) নামে এক ইজিবাইক চালককে জবাই করে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

সজিব গাজী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামেরছোকর খাল নামক সড়কের পাশে ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুন : রাজবাড়ীতে সড়কে নিহত ২

স্থানীয় ওয়ার্ড মেম্বর মিন্টু মিয়া জানান, সজীব একজন গরীব পরিবারের সন্তান। সে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতো। এ কারণে সে সারাদিন ইজিবাইক চালাতো। প্রতিদিন রাত ১০ টা থেকে ১১ টার দিকে বাড়ি ফিরে আসে। গত রাতে সে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোজ খবর নেওয়া হয়। সকালে খবর পাওয়া যায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জবাই করা এক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময়
দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাকে জবাই করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। দূর্বৃত্তদের আটক এবং ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে বলে ওসি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা