সংগৃহীত ছবি
সারাদেশ

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষকদের মিলন মেলা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে স্মার্ট ফকিরহাট বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফকিরহাট, রামপাল ও বটিয়াঘাটা উপজেলার মোট দশ ইউনিয়নের স্কুল-কলেজ ও মাদ্রাসার ১ হাজার ৩৭৪জন শিক্ষক অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে গলা কাটা লাশ উদ্ধার

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার মান উন্নয়ন করেছেন। তিনি ক্ষমতায় থাকলে শিক্ষার মান আরো অনেক বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।

আরও পড়ুন : প্রেমিকার বাড়ির সামনে তরুণের মরদেহ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খো. রুহুল আমীন, মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।

এদিন শেখ হেলাল উদ্দীন এমপি শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শেখ রাজিয়া নাসের একাডেমিক ভবন, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় চেঞ্জরুম, স্বপন দাশ অডিটোরিয়াম ভবন, রূপা চৌধুরী লাইব্রেরী এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেওয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন। এছাড়া কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ভবন উদ্বোধন করেন।

আরও পড়ুন : নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা