সংগৃহীত
সারাদেশ

মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মানব পাচার চক্রের সদস্য সোহাগ হাওলাদারকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

আরও পড়ুন: পদ্মা নদীতে কারেন্ট জাল জব্দ

মাদারীপুর মডেল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার পুর্ব কালিকাপুর এলাকা থেকে ওই গ্রামের বাদশা হাওলাদারের ছেলে মানব পাচার মামলায় পাচার চক্রের সদস্য সোহাগ হাওরাদারকে আটক করে।

মামলার বিবরণে জানা যায়, গত ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মজিবর সরদারের ছেলে রুবেল সরদারের কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে কয়েক দফায় মোট ২২ লাখ টাকা নেন সোহাগ হাওলাদার ও তার বাবা। সোহাগ টাকা নিয়ে প্রতারণা করে বিদেশ না পাঠিয়ে দীর্ঘদিন যাবৎ তালবাহানা করে। রুবেল সরদার তার টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করায় ৫ অক্টোবর মাদারীপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করে রুবেল। মামলায় অভিযুক্ত হিসেবে আসামি করা হয় সোহাগ হাওলাদার ও তার বাবা বাদশা হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারকে। মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে বৃহস্পতিবার রাতে সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন জানান, সোহাগের বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা