সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় আবদুর রহমান (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন: রূপপুর ইউরেনিয়ামের তৃতীয় চালান

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮ টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার কল্যাণদি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর আশপাশের এলাকার বাসিন্দারা ধাওয়া দিয়ে ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ট্রাকটি জব্দ করে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে কল্যাণদি বাজারের স-মিল ব্যবসায়ী আবদুর রহমান রাস্তা পারা হওয়ার সময় চৌমুহনী থেকে ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঐ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটিও আটক করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় এখন মামলা হয়নি বলেও জানান ওসি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা