সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অটোরিকশায় বাসের ধাক্কায় জহুরুল হক (৪৮) নামের এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজাপালং হিজলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ অটোরিকশার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল তরুণীর

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ২ টি গাড়ি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা