সংগৃহীত
সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধুর মরদেহ উদ্ধার

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে সুখি বেগম (২৫) নামের ৫ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বারাশিয়া বিলের মধ্যে মৎস্য ঘেরের পাড়ের ঘরের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।

অন্তঃসত্ত্বা গৃহবধু উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ ওরফে বাঘার স্ত্রী এবং বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।

নিহতের চাচা জাকির শেখ বলেন, বিয়ের পর থেকেই স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবার সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। কয়েকবার মারধর ও নির্যাতনও করেছে তারা। আমাদের মনে হয় যৌতুকের জন্য ওরা সুখীকে মেরে ঝুলিয়ে রেখেছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রকৌশলী নিহত

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এক ধরণের দাবি করেছেন। আমরা সে বিষয় খতিয়ে দেখছি। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ছবি সংযুক্ত আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা