সংগৃহীত
সারাদেশ

বেনাপোলে বোমা বিস্ফোরণে আহত ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামে বেগুন ক্ষেতের মধ্যে পুতে রাখা বোমা বিস্ফোরণে মুরাদ হোসেন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার (১২অক্টবর) দুপুর সাড়ে ১২টার সময় নিজ বাড়ির পাশে বেগুন ক্ষেতে এ ঘটনা ঘটে।

আহত কিশোর বড় আঁচড়া গ্রামের আরিফের ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

উপস্থিত স্থানীয়রা জানায়, বেগুন ক্ষেতের ভেতরে কচুগাছ পরিস্কার করার সময় বিকট জোরে বোমার মত আওয়াজ শুনতে পাই। ঘটনাস্হলে এসে দেখি বোমা আঘাতে তার চোখ মুখ ক্ষত বিক্ষত হয়ে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া জানান, বোমা বিস্ফোরণের খবর শুনেই বিস্ফোরণ স্থান পরিদর্শন করি। মুরাদ নামে এক কিশোর আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য নাভারন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে। বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রাখছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা