ছবি: সংগৃহীত
সারাদেশ

সা‌বেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুর মু‌ক্তিযুদ্ধ ম‌ঞ্চের সভাপ‌তি ও সা‌বেক ছাত্রলীগ নেতা তুহিন দর্জিকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: চাটখিলে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তুহিন দর্জি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুহিন দর্জি তার বন্ধু মাসুদুর রহমান শিমুল সরদারের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে কুলপদ্দি এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঝাউদি গিরি এলাকায় আসলে তাদের মোটরসাইকেল থামিয়ে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়।

আরও পড়ুন: গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ১

এ সময় শিমুল সরদার পালিয়ে আসতে সক্ষম হলেও তুহিন দর্জিকে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। এছাড়া ইতোমধ্যে বেশ কয়েকজন হামলার নাম আমরা জানতে পেরেছি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা