ছবি : সংগৃহিত
সারাদেশ
বন্যায় ২৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জামালপুরে পানিবন্দী ৩৫ হাজার মানুষ

জামালপুর প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

আরও পড়ুন: ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলার যমুনা তীরবর্তী দুটি উপজেলা ইসলামপুর ও দেওয়ানগঞ্জের নিম্নাচলের বাড়ি ঘরে পানি ঢুকেছে। অন্যন্য উপজেলায় নদীর পানি বাড়ায় ফসলি ক্ষেতের ক্ষতিসাধান হয়েছে। এবারের বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে ৩৫ হাজারের অধিক মানুষ বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এছাড়া বন্যার কবলে পড়ে বন্ধ হয়ে গেছে ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। ডুবে গেছে ১৩২৮ হেক্টর রোপা আমনের খেত।

আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে প্রভাষককে কুপিয়ে হত্যা

জেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি।

এদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি বাড়ার সম্ভাবনা আর নেই। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে রোববার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গত কয়েক দিনে যমুনা নদীর পানি বেড়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুই উপজেলায় আট হাজার ২৩০টি পরিবারের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুটি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১০৫টি পরিবার। এছাড়া ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার এক হাজার ৩২৮ হেক্টর রোপা আমনের খেত।

আরও পড়ুন: টেকনাফে ৩ বনকর্মী নিখোঁজ

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই দুর্গত এলাকাগুলোতে বিতরণ করা হয়েছে ১শ মেট্রিকটন চাল। এছাড়া দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গো-খাদ্য কেনার টাকাও দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা