সারাদেশ

নোয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি শোডাউন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন করেছে।

আরও পড়ুন : জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন

শুক্রবার (১ আগস্ট) বিকেলে জেলা শহরের শহীদ মিনার চত্ত্বর থেকে শহরের প্রধান সড়কে শোডাউন করে জেলা বিএনপি। একই সময়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মো. হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে তার অনুসারী জেলা শিল্পকলা একাডেমি থেকে শহরে শোডাউন করে।

জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। অপরদিকে, জেলা সেচ্ছাসেবকদল নেতা আবদুল করিম মুক্তার সঞ্চালনায় শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারুনুর রশীদ আজাদ।

আরও পড়ুন : সূর্য অভিযানে যাচ্ছে আদিত্য-এল ১

জেলা শহরে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বাড়তি তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন ছিল। জেলা শহরের এ পাল্টাপাল্টি শোডাউনের ঢেউ আছড়ে পড়ে দ্বীপ উপজেলা হাতিয়াতে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে দলীয় কোন্দলের জেরে পৃথক কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।

হাতিয়াতে বিএনপি ৪ গ্রুপে বিভক্ত হয়ে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। উপজেলা বিএনপির সভাপতির বাসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজীব। প্রকৌশলী আমিরুল মোমিন বাবলুর বাসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. ফজলুল আজিমের বাসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবুল কালাম। সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাজীবের নেতৃত্বে উপজেলা সদরে মিছিল মিছিল একটি বের করা হয়।

আরও পড়ুন : আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলা বিএনপি নেতা জানান, অভ্যন্তরীণ কোন্দলে নোয়াখালী জেলা বিএনপি দু’ভাগে বিভক্ত। এ বিভক্তি দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত অভ্যন্তরীণ কোন্দল দূর করার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

বিভক্ত শোডাউন ও কর্মসূচির বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান বলেন, এ বিভক্ত শোডাউনে দলের কোনো বিনষ্ট হবেনা। সবাই সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা