ছবি-সংগৃহীত
সারাদেশ

রংপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি : মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

আরও পড়ুন : ভালুকায় মোবাইল কোর্টে জরিমানা

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল সোমবার বিকেলে রংপুর কোর্টে ৮৩টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সূত্র জানায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে তিন হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২ পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

আরও পড়ুন : নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এছাড়া রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ডরোল , বিড়ি ও গুল ডিবি পুলিশের ইন্সপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।

এ বিষয়ে মালখানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

পূজায় মুক্তি পাচ্ছে ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা এবং আধিপত্যের সংঘ...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মেসি-ম্যারাডোনার সতীর্থ ছিলেন, এখন আলু-পেঁয়াজ বিক্রি করেন

একসময় লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা