ছবি : সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নিনা আফরিন: পটুয়াখালী জেলা কারাগারে মোসলেম আলী খলিফা (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে প্লাবিত এলাকায় হাহাকার, নিহত ৫

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও জেলা কারাগার সুত্র জানায়, হাজতি ২২০৭/২৩ মোসলেম আলী খলিফা (৬৬) কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার পুত্র।

গত ০৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা-৫০৭/২৩ জি.আর-৪৩৫/১৯ (কলাপাড়া), ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩২৩/৩২৫/৩০২/৩৪/১০৯ দঃবিঃ মামলা মূলে পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন।

আরও পড়ুন: বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযারী ঔষধ সেবন করে আসছেন। কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার উক্ত রোগের চিকিৎসা ও ঔষধ চলমান ছিলো।

৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাড়ি ফেরা হলোনা কৃষক সালামের

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত হাজতির লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আগামীকাল লাশ ময়না তদন্ত সাপেক্ষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া রয়েছে তা সব কিছু পালন করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা