ছবি : সংগৃহিত
সারাদেশ

বাড়ি ফেরা হলোনা কৃষক সালামের

জামালপুর প্রতিনিধি: পাট বিক্রি করে বাড়ি ফেরা হলো না ৪০ বছর বয়সী আব্দুস সালাম ব্যাপারী নামে এক কৃষকের।

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ২

দেওয়ানগঞ্জের ঝালুরচর হাটে পাট বিক্রি করে বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ব্রিজের মোড়ে খুটির সাথে সজোরে ধাক্কা লেগে মৃত্যু হয় তার।

সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি ব্রহ্মপুত্র ব্রিজের দক্ষিণের ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আব্দুস সালাম বেপারী উপজেলার পোল্যাকান্দি গ্রামের মৃত নাসির বেপারীর ছেলে।

আরও পড়ুন: বাইসাইকেলে বিশ্ব প্রচারনায় সাতক্ষীরার ৪ যুবক!

নিহত আব্দুস সালাম বেপারীর বড় মেয়ে সালমা বেগম বলেন, আমার বাবা ঝালুর চর হাটে পাট বিক্রি করে ভ্যানগাড়ী যোগে বাড়ির দিকে রওনা হন। পোল্যাকান্দি ব্রহ্মপুত্র ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে আরেকটি ভ্যান সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে খুটির সাথে লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আব্দুস সালাম ব্যাপারীর।

আরও পড়ুন: অস্ত্রের মুখে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সালেমা বেগম আরো বলেন, পাট বিক্রি করে বাবা তিন মেয়ের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন। বাবা আসবে আমরা সেই আশায় ছিলাম। কিন্ত বাবার সেই আশা পুরন হলোনা

আব্দুস সালাম বেপারীর মৃত্যু সংবাদ নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, দুর্ঘটনায় আব্দুস সালাম বেপারীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা